অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পালিত হয়েছে সরস্বতী পূজা

বাংলাদেশে সরস্বতী পূজা। ১৪ ফেব্রুয়ারি, ২০২৪।
বাংলাদেশে সরস্বতী পূজা। ১৪ ফেব্রুয়ারি, ২০২৪।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা বাংলাদেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) পালিত হয়েছে।

সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’।

হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।

এ উপলক্ষে রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করে। এ ছাড়া, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

This item is part of
XS
SM
MD
LG