প্রয়াত রাশিয়ান বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া বুধবার ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখার সময় আশঙ্কা প্রকাশ করেছেন, তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া হয়ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে না।
১৬ ফেব্রুয়ারী নাভালনি একটি আর্কটিক কারাগারে মারা যান। তিনি সন্ত্রাসবাদের অভিযোগে ১৯ বছরের দণ্ডাদেশ ভোগ করছিলেন। তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
নাভালনায়া এবং নাভালনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিবাহিত ছিলেন। বর্তমানে নাভালনায়া রাশিয়ার নতুন বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং অঙ্গীকার করেছেন, পুতিন এবং পুতিনের সহযোগীদের তার স্বামীর মৃত্যুর জন্য বিচারের মুখোমুখি করা হবে।