অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোর কনসার্টে ভয়াবহ হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ অপসারণ করছেন


মস্কোর কনসার্টে ভয়াবহ হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ অপসারণ করছেন
please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

উদ্ধারকর্মীরা শনিবার, ২৩ মার্চ, মস্কোর কনসার্ট হলে ধ্বংসস্তূপ পরিষ্কার করার পাশাপাশি নিখোঁজদের সন্ধান অব্যাহত রেখেছে।

মস্কোর অদূরে শুক্রবারের হামলায় কমপক্ষে ১৩৩ জনের প্রাণহানি হয়েছে। প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার তদন্ত কমিটি শনিবার একথা নিশ্চিত করেছে। তবে কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কনসার্টে অংশগ্রহণকারীদের উপর সামরিক পোশাক-পরিহিত বন্দুকধারীরা শুক্রবার অটোম্যাটিক অস্ত্র দিয়ে হামলা চালায়। ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় দাবী করেছে।

রাশিয়ান জরুরী পরিস্থিতি মন্ত্রকের প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে মস্কো শহরতলির সিটি হল বন্দুকধারীদের লক্ষ্যবস্তু হওয়ার পর উদ্ধারকর্মীরা পোড়া বিল্ডিং থেকে ধ্বংসাবশেষ অপসারণ করছেন।

XS
SM
MD
LG