অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার হাসপাতালের তাঁবু শিবিরে ইসরাইলি বিমান হামলায় দু'জন ফিলিস্তিনি নিহত


গাজার হাসপাতালের তাঁবু শিবিরে ইসরাইলি বিমান হামলায় দু'জন ফিলিস্তিনি নিহত
please wait

No media source currently available

0:00 0:00:31 0:00

রবিবার মধ্য গাজার একটি হাসপাতালের তাঁবু শিবিরে ইসরাইলি বিমান হামলায় দুজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। হাসপাতালটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।

হামলাটি ঘটে দেইর আল-বালাহয় অবস্থিত আল-আকসা মারটাইর হাসপাতালের আঙ্গিনায়। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ গত কয়েক মাস ধরে আশ্রয় নিয়েছেন।

ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ গাজাবাসী হাসপাতালগুলিকে বিমান হামলা থেকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করে সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন।

ইসরাইল হামাস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা চিকিৎসা কেন্দ্রগুলোর ভেতর থেকে অভিযান চালাচ্ছে। এবং ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি হাসপাতালে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG