যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ১৪৪ তম ইস্টার এগ রোল অনুষ্ঠানে সোমবার, ১ এপ্রিল হোয়াইট হাউসে প্রায় ৪০,০০০ অতিথিকে স্বাগত জানান।
হোয়াইট হাউস ইস্টার এগ রোল প্রতি বছর পালিত হয়, যা ১৮৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইজ শুরু করেছিলেন।
মেঘলা আবহাওয়া সত্ত্বেও উৎসবের আমেজ কমেনি।
বাইডেন দম্পতি দুটি ইস্টার বানির সাথে হোয়াইট হাউসের বারান্দা থেকে অতিথিদের স্বাগত জানানোর পর সাউথ লনে পরিবারদের সাথে আলাপচারিতা করেন।
একটি লটারির মাধ্যমে ঠিক করা হয়েছিল ইভেন্টে কারা যোগ দিতে পারবেন।
ঐতিহ্যগতভাবে এই উৎসবটিতে শিশুরা লম্বা চামচ ব্যবহার করে রং করা ডিম নিয়ে খেলে।