অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-গাজা সংঘাত: গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সেনাদের দেখা গেছে


ইসরাইল-গাজা সংঘাত: গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সেনাদের দেখা গেছে
please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

ইসরাইলের বিমান হামলায় আন্তর্জাতিক ত্রাণকর্মীরা নিহত হওয়ার ব্যাপক নিন্দার একদিন পর বুধবার ৩ এপ্রিল গাজার সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাদের দেখা গেছে।

নিহত সাত ব্যক্তির মধ্যে অস্ট্রেলিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিকেরা রয়েছেন।

সেলিব্রিটি শেফ হোসে আঁন্দ্রে প্রতিষ্ঠিত খাদ্য দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন মঙ্গলবার সকালে জানিয়েছে, তারা অবিলম্বে ওই অঞ্চলে কার্যক্রম স্থগিত করছে।

এভাবে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়াটা খাদ্য সহায়তার জন্য সম্প্রতি খোলা সমুদ্র পথের জন্য একটি আঘাত।

ইসরাইল বলেছে, এটি একটি দুর্ঘটনা। কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। (এপি)

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG