অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মার্চে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৮১ শতাংশ, বিবিএস’র তথ্য

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশে চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি বেড়ে, ৯ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ফেব্রুয়ারিতে মূলস্ফীতির এই হার ছিলো ৯ দশমিক ৬৭ শতাংশ। সেই হিসাবে, এ মাসে মূল্যস্ফীতি বাড়লো দশমিক ১৪ শতাংশ। আর, গ্রামাঞ্চলের তুলনায় শহরে উচ্চতর মুদ্রাস্ফীতির প্রভাব বেশি পড়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সর্বশেষ আর্থিক পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ করেছে বিবিএস। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, মার্চে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। আর, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৪ শতাংশে।

ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৪৪ শতাংশ এবং খাদ্য বহির্ভূত পণ্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ছিলো ৯ দশমিক ৩৩ শতাংশ।

গ্রামীণ অঞ্চলের তুলনায় শহরের অঞ্চলগুলোতে উচ্চতর মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে। শহর এলকায় মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯ দশমিক ৬৮ শতাংশ। মার্চে শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৮ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭১ শতাংশ এবং গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৪১ শতাংশ।

আইএমএফের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, ১৮ মাসের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। আর এর প্রভাব পড়ছে সীমিত আয়ের মানুষের ওপর।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি সুদের হার বৃদ্ধিসহ বেশ কিছু কৌশল বাস্তবায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৫ শতাংশ।

ড. মনসুর উল্লেখ করেছেন যে বিলম্ব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই পদক্ষেপগুলো এখনো উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব দেখাতে পারেনি।

ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির হারের পেছনে একটি অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা এবং নিয়মিত পণ্যের দাম বৃদ্ধিকে প্রাথমিকভাবে দায়ী বলে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা।

This item is part of
XS
SM
MD
LG