ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার, ৩ জুন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে দেখা করে এই মাসের শেষের দিকে উঁচু পর্যায়ের একটি শান্তি সম্মেলনে ম্যানিলার অংশগ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান।
তিনি এটিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি অর্জনের জন্য একটি খুব শক্তিশালী সংকেত বলে অভিহিত করেছেন।
ম্যানিলায় তাদের প্রথম মুখোমুখি বৈঠকে, জেলেন্সকি মার্কোসকে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার দখলের বিষয়ে ফিলিপাইনের স্পষ্ট অবস্থানের জন্য ধন্যবাদ জানান, এবং ফিলিপাইনের নেতাও তাকে তার অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
সপ্তাহান্তে সিঙ্গাপুরে এশিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা সম্মেলনে একটি অঘোষিত উপস্থিতির ঠিক পরই, সুইজারল্যান্ডে দুই দিনের শান্তি সম্মেলনের জন্য সমর্থন জোগাতে সোমবার জেলেন্সকি ম্যানিলাতে রাষ্ট্রপতির প্রাসাদে পৌঁছান। সেখানে তিনি গেস্ট বুকে সই করেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।