২০ জুন, বৃহস্পতিবার নাইরোবির কেন্দ্রস্থলে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে কেনিয়ার পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রসঙ্গত উল্লেখ্য, সে দেশের সংসদ-সদস্যরা আর্থিক বিল-২০২৪-এর পক্ষে ভোট দিয়েছেন।
বিতর্কিত কর বৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী যাদের অধিকাংশই তরুণ রাস্তায় নেমে আসে। রাজধানী নাইরোবিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে। (এএফপি)