অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর গাজার আল শাতি ক্যাম্পে ইসরায়েলি হামলার পরের অবস্থা


উত্তর গাজার আল শাতি ক্যাম্পে ইসরায়েলি হামলার পরের অবস্থা
please wait

No media source currently available

0:00 0:00:29 0:00

হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শনিবার, ২২ জুন রয়টার্সকে জানিয়েছেন যে আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত হয়েছে।

এটি গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে একটি।

ইসরায়েলি বাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে বলে, "কিছু সময় আগে, আইডিএফের একাধিক ফাইটার জেট গাজা সিটির এলাকায় হামাসের দুটি সামরিক অবকাঠামো হামলা করেছে।"

হামাস তাদের সামরিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তাদের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয় যে হামলাগুলি বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো হয়েছে।

অন্য একটি বিবৃতিতে তারা অঙ্গীকার করে যে, "দখলদার আর তার নাৎসি নেতাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে লঙ্ঘনের মূল্য দিতে হবে।"

রয়টার্সের প্রাপ্ত এই ভিডিও ফুটেজে বিধ্বস্ত দেয়ালসহ ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, শাতি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপ ও ধুলোয় ভরা রাস্তাঘাটে কয়েক ডজন ফিলিস্তিনিকে জীবিতদের সন্ধান করতে দেখা যাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরাইল যুদ্ধের সূচনা হয়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

XS
SM
MD
LG