যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট পদের জন্য তাঁর সঙ্গীর নাম ঘোষণা করেছেন। সোমবার উইসকন্সিন রাজ্যের মিলওয়াকি শহরে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন চলাকালে ট্রাম্প ঘোষণা দেন ওহাইও রাজ্যের সেনেটর জেডি ভ্যান্স হবেন তাঁর ভাইস প্রেসিডেন্ট বাছাই। ছবিতে কনভেনশনে সেনেটর জেডি ভ্যান্সকে স্ত্রী ঊষা চিলুকুরির সাথে দেখা যাচ্ছে।