অ্যাকসেসিবিলিটি লিংক

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ফুট ওভারব্রিজ

সোমবার (২২ জুলাই)-এ তোলা ছবিতে ঢাকার একটি ক্ষতিগ্রস্ত ফুট ওভারব্রিজ দেখা যাচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে গত সপ্তাহের সংঘর্ষের এক পর্যায়ে ঐ ফুট ওভারব্রিজটিতে অগ্নি সংযোগ করা হয়।

সোমবার কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান সোমবার বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি “নিয়ন্ত্রণের ভেতরে” নিয়ে আসা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবারও ঢাকাসহ সারাদেশে কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন। সারাদেশে এখনও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কারফিউ জারি থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে। এরই মধ্যে সাধারণ ছুটি মঙ্গলবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।


XS
SM
MD
LG