অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৮:২১ ৩১.৭.২০২৪

খুলনায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ২৩ শিক্ষার্থী আটক

সারাদেশে ছাত্র হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ২৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রয়েল মোড় ও ময়লাপোতা মোড়ে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত কর্মসূচিতে সাড়া দিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা মোড়ে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীদের একটি দল আহসান উল্লাহ কলেজের ভেতর প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙে তাদের আটক করে পুলিশ। পরে দুপুর দেড়টার দিকে ডালমিল মোড় থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে পুলিশ আন্দোলনকারী ভেবে তাদের ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শেরেবাংলা রোড থেকে ছাত্রলীগের আরেকটি মিছিল ময়লা পোতা হয়ে সাত রাস্তার দিকে চলে যায়। দুপুর ২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ রয়েল মোড়ে অবস্থান নেয়।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১৭ ৩১.৭.২০২৪

'মার্চ ফর জাস্টিস': চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনাকর পরিস্থিতি

দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা দাবিতে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর আদালত চত্বরে পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ১১টায় নগরের কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করে তারা। এতে আশপাশের এলাকাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের সমর্থন জানান কিছু আইনজীবী। এসময় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দিতে আধা ঘণ্টার আল্টিমেটাম দেয় পুলিশ।

এরপর আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত মিছিলটি স্লোগান দিতে দিতে আইনজীবী ভবনের দিকে এগুতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ছিলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১৬ ৩১.৭.২০২৪

সুপ্রিম কোর্ট অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকদের পদযাত্রা

দেশব্যাপী 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করেছেন।

এই পদযাত্রাকালে কার্জন হলের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মনামী।

এর আগে ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার অভিযোগ উঠলেও বিক্ষোভ চালিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা।

(এই প্রতিবেদনের তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

XS
SM
MD
LG