অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২১:৩৬ ৩.৮.২০২৪

এক দফা দাবিতে আন্দোলনকারীরা এখন শাহবাগে অবস্থান নিয়েছেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ; এই এক দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

রাজধানী ঢাকার শহীদ মিনারে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের পক্ষ থেকে এক দফা দাবিতে আন্দোলন ঘোষণার পর শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন হাজার হাজার মানুষ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক দফা দাবি ঘোষণা করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম-সহ অন্য সমন্বয়করা।

শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দিতে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময় দিয়েছেন তারা। এছাড়া, শহীদ মিনারে তারা অসহযোগ আন্দোলনের পয়েন্ট ব্যাখ্যা করেন। রবিবার থেকে অসহযোগ আন্দোলন বাস্তবায়ন করা হবে বলে জানান সমন্বয়করা।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

২০:৫৩ ৩.৮.২০২৪

ভিডিওঃ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (৩ আগস্ট) একটি সমাবেশের আয়োজন করে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রীসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকালে এই ঘোষণা দেন।

সেইসাথে রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম।

১৯:৪৯ ৩.৮.২০২৪

কী রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণাপত্রে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমে তাদের এক দফা ঘোষণাপত্র পাঠিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোঃ মহিউদ্দিন এই বার্তাটি পাঠান।

এই ঘোষণাপত্রে বলা হয়েছে,

"যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি।

যেহেতু, সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে।

যেহেতু, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে।

যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়।

সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবী ঘোষণা করছি।

একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবী জানাচ্ছি।"

১৯:২১ ৩.৮.২০২৪

সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবি ঘোষণা

ঢাকার শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশ। শনিবার, ২ আগস্ট।
ঢাকার শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশ। শনিবার, ২ আগস্ট।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রীসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকালে এই ঘোষণা দেন।

সেইসাথে রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম।

আরও লোড করুন

XS
SM
MD
LG