অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৪:৪৯ ৫.৮.২০২৪

সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর ভাষণ হবে বেলা ৩টায়

বাংলাদেশের গণমাধ্যমগুলো জানাচ্ছে, জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর ভাষণ এক ঘণ্টা পেছানো হয়েছে। ভাষণ এখন হবে স্থানীয় সময় সোমবার বেলা ৩টায় ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর বিবৃতিতে , সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।

১৪:৪৬ ৫.৮.২০২৪

হাজার হাজার মানুষ মিছিল করে ঢাকায় ঢুকছে

Bangladesh army personnel stand guard during a curfew following clashes between police and Anti-Discrimination Student Movement activists amid anti-government protests in the Shahbag area of Dhaka on August 5, 2024.
ঢাকার রাস্তায় বাংলাদেশ সেনা বাহিনীর একটি সাঁজোয়া যান। ফটোঃ ৫ অগাস্ট, ২০২৪।

সরকারের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনে হাজার হাজার মানুষ রাজধানী অভিমুখে মিছিল করে আসছে। উত্তরা, টঙ্গি ইত্যাদি এলাকা দিয়ে মিছিল ঢাকার কেন্দ্র স্থলের দিকে আগাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেনা বাহিনী এবং পুলিশ প্রথমে বাধা দেয়ার চেষ্টা করে, কিন্তু মানুষের সংখ্যা বাড়তে থাকার পরে তারা বাধা সরিয়ে নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে শাহবাগে হাজার হাজার মানুষ ইতোমধ্যে জড়ো হয়েছে।

১৩:৫৬ ৫.৮.২০২৪

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্থানীয় সোমবার দুপুরে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর বিবৃতিতে , সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।

০৪:৫০ ৫.৮.২০২৪

মৃতের সংখ্যা

প্রথম আলো তাদের রবিবারের (৪ আগস্ট) অনলাইন সংস্করণে বলছে, রবিবারের সংঘর্ষে নিহতের সংখ্যা ৯৮।

এএফপি তাদের রবিবারের প্রতিবেদনে বলছে, রবিবার অন্তত ৭৭ জন মারা গেছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, অন্তত ৯১ জন মারা গেছে।

আরও লোড করুন

XS
SM
MD
LG