অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে পুলিশের চাকরি থাকবে না: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

১৭:৪১ ৩.৮.২০২৪

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিলো রবিবার (৪ আগস্ট)। তবে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার কারণে, গত ১৬ জুলাই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:০০ ৩.৮.২০২৪

আবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভকারীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী সাইনবোর্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) বিকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থী, অভিভাবক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:০১ ৩.৮.২০২৪

কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ জন, আহত ৫০

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছেন ছয় শিক্ষার্থী। এরা সকলেই গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া, আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে, বিকেলে উপজেলার পুলিশ লাইন্স এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেন। এ সময় অন্তত ৫০ জন আহত হন।

শিক্ষার্থীরা কান্দিপাড়া এলকায় সমবেত হলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। অনেকে হামলা থেকে বাঁচতে আশপাশের বাড়িতে আশ্রয় নেন।

আন্দোলনকারীরা এর আগে তাদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের সেখান থেকে জোর করে সরিয়ে দেন।

এসময় চান্দিনায় সহকারী কমিশনারের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

১৮:১০ ৩.৮.২০২৪

নওগাঁয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি, ইটপাটকেলের আঘাতে আহত ৭ জন

হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (৩ আগস্ট) নওগাঁ শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। কর্মসূচি চলাকালে ক্ষমতাসীন দলের সস্যদের সঙ্গে সংঘর্ষ হলে, ইটপাটকেলের আঘাতে সাত শিক্ষার্থী আহত হন।

বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজী মোড় এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে প্রথমে সড়ক অবরোধ করেন। এরপর, বিক্ষোভ মিছিল শুরু করে শহরের মুক্তি মোড়ের দিকে অগ্রসর হয়। সেখানে কয়েক হাজার শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করে।

এরপর মিছিলটি সরিষাহার হাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে, শিক্ষার্থীদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

জবাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এ সময় ইটপাটকেলের আঘাতে সাত শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে, শহরে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

(এই প্রতিবেদনের কিছু তথ্য ইউএনবি থেকে নেয়া হয়েছে।)

আরও লোড করুন

XS
SM
MD
LG