উগান্ডার একটি প্রত্যন্ত কোণে, ইম্বালু নামে পরিচিত একটি আচারে হাজার হাজার ছেলের খৎনা করানো হচ্ছে। রবিবার, ১১ আগস্ট, ২০২৪।
এই বছর, জনসাধারণ যাতে উৎসবটি দেখতে পায়, তার আয়োজন করেছেন স্থানীয় রাজা। বাসাম্বা নামক ৪ মিলিয়নের এই জাতিগোষ্ঠীর অনেকেই এই সিদ্ধান্তকে ভ্রুকুটি করেছেন।
অনুষ্ঠানটিকে কার্নিভালে পরিণত করা উচিত কিনা তা নিয়ে তারা প্রশ্ন করছেন। তাদের বিশ্বাস, এটি একটি পবিত্র আচার হওয়া উচিত, যেখানে পরিবারগুলি তাদের ছেলেদের নির্ভয়ে ছুরির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে।
বর্তমানে হাসপাতালে শিশুদের খৎনার ব্যাপক প্রবণতার পরিপ্রেক্ষিতে, ইম্বালুকে আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখেন এই আচারটির সবচেয়ে দৃঢ় বিশ্বাসীরা।
তাদের ধারনা, যে সমস্ত ছেলে উপজাতীয় প্রথায় দীক্ষিত হয় না তারা আজীবন অপকর্মের ঝুঁকিতে থাকে।
ছেলেদের প্রাপ্তবয়স্ক হওয়ার এই উপজাতীয় দীক্ষা আফ্রিকান দেশগুলিতে দীর্ঘদিন ধরে বিতর্কিত, এবং অনেক ঘটনা এই ক্ষেত্রে নিরাপদ ক্লিনিকাল খৎনার প্রচারাভিযানকে অনুপ্রাণিত করেছে।