ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ১৪ আগস্ট, ২০২৪।
একজন হকারের হত্যার ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতে হাজিরা দেওয়ার সময় তাদের দুজনকেই নীল হেলমেট পরা অবস্থায় দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মইনুল হাসান জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7742476.html