অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীরা দেশত্যাগের বার্ষিকীতে নিরাপদে প্রত্যাবর্তনের দাবি জানায়


রোহিঙ্গা শরণার্থীরা দেশত্যাগের বার্ষিকীতে নিরাপদে প্রত্যাবর্তনের দাবি জানায়
please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ শিবিরে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী তাদের গণপ্রস্থানের সপ্তম বার্ষিকী স্মরণ করেন। রবিবার, ২৫ আগস্ট, ২০২৪।

ভারি বৃষ্টি সত্ত্বেও, "রোহিঙ্গা গণহত্যা দিবস" উপলক্ষে কক্সবাজার জেলার কুতুপালং শিবিরের একটি খোলা মাঠে শরণার্থীরা "হোপ ইজ হোম" এবং "আমরা রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক" লেখা ব্যানার ও পোস্টার নিয়ে জড়ো হন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচার হত্যাকাণ্ড এবং অন্যান্য সহিংসতার মধ্যে ২৫ আগস্ট, ২০১৭ লক্ষাধিক শরণার্থী পায়ে হেঁটে বা নৌকায় করে বাংলাদেশ সীমান্তে পাড়ি দিতে শুরু করে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দেন। অবশেষে, মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা সংঘটিত পূর্ববর্তী সহিংসতার পরিপ্রেক্ষিতে কয়েক দশক ধরে বাংলাদেশে বসবাসকারী ৩০০,০০০ এরও বেশি শরণার্থীর পাশাপাশি আরও ৭০০,০০০ এরও বেশি শরণার্থীকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়।

XS
SM
MD
LG