কাতারের রাজধানী দোহায় কালো টি-শার্ট পরা হাজার হাজার টেডি বেয়ার প্রদর্শিত হয়েছে। টি-শার্টে লেখা ছিল“আমি শুধু একটি সংখ্যা নই। আমি একজন পরিচয়সহ মানুষ।” গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার নিহত শিশুদের প্রতি সমবেদনা জানাতে সপ্তাহান্তে এই প্রদর্শনী করা হয়।
প্রাথমিকভাবে ১৫,০০০ টেডি বেয়ার প্রদর্শন করা হয়। ‘ইকো অফ লস্ট ইনোসেন্স’ শীর্ষক প্রদর্শনীটি মৃত শিশুদের বিষয়ে সচেতনতা আনতে এবং ছিটমহলের জন্য তহবিল সংগ্রহে একটি উদ্যোগের অংশ ছিল।
বিক্রি হওয়া প্রতিটি পুতুল থেকে আয়ের ১০০ শতাংশ গাজার শিশুদের জন্য দান করা হবে।
মাল্টিডিসিপ্লিনারি লেবানিজ শিল্পী বাশির মোহাম্মদের ডিজাইন করা আর্ট ইনস্টলেশনটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মিশেইরেব ডাউনটাউন দোহায় প্রদর্শিত হবে। (রয়টার্স)
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7794890.html
বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।