অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের সিরীয়রা ঘরে ফেরার জন্য মাসনা সীমান্তে লাইন দিচ্ছে

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নিজ দেশে ফেরার জন্য সিরিয়ার সাথে লেবাননের মাসনা সীমান্তে মানুষ এবং গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪।

লেবাননে আনুমানিক ১৫ লক্ষ সিরীয় শরণার্থী রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে সেখানে প্রবেশ করেছিল।

কিন্তু কিছু সিরিয়ান, বিশেষ করে রাজধানী দামেস্কে বসবাসকারীরা, বিদ্রোহীদের হাত থেকে পালিয়ে লেবাননের পথেও যাচ্ছিল।

বিদ্রোহীরা ঝটিকা অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে সিরিয়ার রাজধানীয় দামেস্কের দখল নেওয়ার পর রবিবার সকালে দেশটির সরকারের পতন হয় এবং ১৩ বছরের যুদ্ধের অবসান ঘটে।


XS
SM
MD
LG