তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আঙ্কারায় সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর।
আঙ্কারার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এরদোয়ানের সঙ্গে গভীর রাতের সাক্ষাতে ব্লিংকেন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই জারি রাখার গুরুত্বের উপর জোর দেন।
কর্মকর্তাদের মতে, সিরিয়াতে যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট কুর্দি বিদ্রোহীদের উপর সামরিক অভিযান না চালাতে তুরস্ককে অনুরোধের এটা একটা প্রচেষ্টা। ওয়াশিংটন বিশ্বাস করে, আইএস’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ। (এপি)