অ্যাকসেসিবিলিটি লিংক

Trump Inauguration
Trump Inauguration

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন

২১:১৫ ২০.১.২০২৫

হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন জো বাইডেন

হোয়াইট হাউসে ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান জো এবং জিল বাইডেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
হোয়াইট হাউসে ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান জো এবং জিল বাইডেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে প্রাক-অভিষেক চা-নাস্তার জন্য হোয়াইট হাউসে স্বাগত জানিয়ছেন।

যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘিরে দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে।

বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে নিয়ে চা-কফির জন্য যাবার আগে ছবির জন্য পোজ দেন।

“ওয়েলকম হোম,” বাইডেন ট্রাম্পকে বলেন যখন পরবর্তী প্রেসিডেন্ট গাড়ি থেকে নামেন। “আপনার বাসায় স্বাগত।”

বাইডেন ট্রাম্পের বাহুতে হাত জড়িয়ে হোয়াইট হাউসের ভেতরে নিয়ে যান।

তার আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

হোয়াইট হাউসে যাবার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

২০:৩০ ২০.১.২০২৫

অভিষেক অনুষ্ঠানে বিদেশী নেতারা কি আসছেন?

FILE PHOTO: Argentina's President Javier Milei delivers a speech during a lunch of the Uruguay's Marketing Managers Association (ADM), on the sidelines of the Mercosur Summit, in Montevideo
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভবনা আছে। ফাইল ফটো/

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে বিদেশী নেতাদের আমন্ত্রণ জানানোর কোন রীতি নেই। কিন্তু ডনাল্ড ট্রাম্প কিছু নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। তবে বিদেশী নেতা যারা আসবেন, তারা কি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, নাকি অভিষেক ঘিরে অন্যান্য আনুষ্ঠানিকতায় যোগ দেবেন, তা পরিস্কার নয়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি বলেছেন তারা আমন্ত্রণ পেয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবয়া এবং প্যারাগুয়ান প্রেসিডেন্ট সান্টিয়াগো পেনার দফতর জানিয়েছে তারাও আমন্ত্রিত হয়েছেন এবং অংশ নেয়ার পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্রে এল সালভাদরের রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের প্রেসিডেন্ট নায়িব বুকেলে আমন্ত্রণ পেয়েছেন কিন্তু তার উপস্থিত থাকার সম্ভাবনা কম।

গত মাসে, ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন চীনের শি জিনপিং সহ বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু শি’র অংশগ্রহণ করার সম্ভাবনা কম, এবং তিনি অন্য কাউকে পাঠাবেন কিনা তা পরিষ্কার নয়।

১৯:৫৪ ২০.১.২০২৫

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন

অভিষেক দিবসের শুরুতে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনের সেন্ট জন'স চার্চ-এ প্রার্থনার জন্য আসেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
অভিষেক দিবসের শুরুতে প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনের সেন্ট জন'স চার্চ-এ প্রার্থনার জন্য আসেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বেলা ১২টার দিকে শপথ নেবেন। ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হবার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসছেন।

আমেরিকান গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে ৭৮-বছর বয়সী ট্রাম্প মাত্র দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পড় পরাজিত হয়ে চার বছর পড় আবার জয়ী হয়ে ক্ষমতায় ফিরে এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর পড় দ্বিতীয় মেয়াদ লাভ করেন।

বর্তমান প্রেসিডেন্ট ৮২-বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদ পরেই বিদায় নিচ্ছেন। তিনি ২০২৪ নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার জন্য এগিয়ে থাকলেও, স্বাস্থ্যগত কারণে প্রতিযোগিতা থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন।

১৯:৪৮ ২০.১.২০২৫

শপথ এবং আশীর্বাদের কর্মসূচি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন। ফাইল ফটো।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথবাক্য পাঠ করাবেন। ফাইল ফটো।

স্থানীয় সময় সকাল ১১.৩০ নাগাদ অভিষেক অনুষ্ঠান শুরু হবে। প্রথমে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স শপথ নেবেন, শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি জন কাভানা। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন।

শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অভিষেক ভাষণ দেবেন, যেখানে তিনি তাঁর প্রশাসনের মূল নীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।

এর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হবে। সাধারণত এই প্যারেড পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়। কিন্তু আবহাওয়ার কারণে এই প্যারেড হবে ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান অ্যারেনার ভেতরে।

অনুষ্ঠানের শেষে আশীর্বাদমূলক বক্তব্য দেবেন চারজন ধর্মীয় নেতাঃ ইয়েশিভা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট র‍্যাবাই ড. আরি বেরম্যান; কারবালা ইসলামিক এডুকেশন সেন্টারের ইমাম হুসাম আল-হুসেইনি; ডিট্রয়েট-এর ১৮০ চার্চ-এর প্যাস্টর লরেনযো সুওেল; এবং ব্রুকলিনের রোমান ক্যাথলিক ডাইওসিস-এর রেভেরেন্ড ফাদার ফ্র্যাঙ্ক মান।

আরও লোড করুন

XS
SM
MD
LG