অ্যাকসেসিবিলিটি লিংক

Trump Inauguration
Trump Inauguration

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন

২১:১৫ ২০.১.২০২৫

হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন জো বাইডেন

হোয়াইট হাউসে ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান জো এবং জিল বাইডেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
হোয়াইট হাউসে ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান জো এবং জিল বাইডেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে প্রাক-অভিষেক চা-নাস্তার জন্য হোয়াইট হাউসে স্বাগত জানিয়ছেন।

যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ঘিরে দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে।

বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ডনাল্ড এবং মেলানিয়া ট্রাম্পকে নিয়ে চা-কফির জন্য যাবার আগে ছবির জন্য পোজ দেন।

“ওয়েলকম হোম,” বাইডেন ট্রাম্পকে বলেন যখন পরবর্তী প্রেসিডেন্ট গাড়ি থেকে নামেন। “আপনার বাসায় স্বাগত।”

বাইডেন ট্রাম্পের বাহুতে হাত জড়িয়ে হোয়াইট হাউসের ভেতরে নিয়ে যান।

তার আগে, ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জে ডি ভ্যান্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

হোয়াইট হাউসে যাবার আগে ট্রাম্প এবং ভ্যান্স পরিবারসহ ওয়াশিংটনের সেন্ট জন’স চার্চ-এ প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করেন।

২২:০৬ ২০.১.২০২৫

শপথগ্রহণের আনুষ্ঠানিকতায় যোগ দেয়ার জন্য ক্যাপিটল ভবনে পৌঁছেছেন ট্রাম্প ও বাইডেন

ক্যাপিটল ভবনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য হোয়াইট হাউসের সামনে দাঁড় করানো লিমোজিনে উঠছেন ট্রাম্প ও বাইডেন।
ক্যাপিটল ভবনের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য হোয়াইট হাউসের সামনে দাঁড় করানো লিমোজিনে উঠছেন ট্রাম্প ও বাইডেন।

শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় যোগ দেয়ার জন্য ক্যাপিটল ভবনে পৌঁছেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। একই লিমোজিনে চড়ে তারা হোয়াইট হাউজ থেকে ক্যাপিটল ভবনে পৌঁছান।

তাদের সঙ্গে ছিলেন জয়েন্ট কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান মিনেসোটার সেনেটর এমি ক্লোবুচার।

২২:৩৪ ২০.১.২০২৫

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন টেক কোম্পানির সিইওরাও

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, সুন্দর পিচাই, ইলন মাস্ক, টিম কুকসহ বেশ কয়েকজন টেক কোম্পানির সিইও।

টেলসা এবং সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এর কর্ণধার সোচ্চার ট্রাম্প মিত্র ইলন মাস্ককে গুগলের সুন্দর পিচাই এবং অ্যামাজনের মালিক জেফ বেজোসের সাথে দেখা গেছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যাপলের সিইও টিম কুকও দর্শকদের মধ্যে ছিলেন।

আমলাতন্ত্রের ব্যায়ভার জন্য সরকারী দক্ষতা বিভাগ নামক সরকারের বাইরের একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ইলন মাস্ককে দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

ঠাণ্ডা তাপমাত্রার কারণে অনুষ্ঠানটি ক্যাপটলের ভিতরে সরানো হলে ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হয়।

২২:৫৯ ২০.১.২০২৫

তিন প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে উপস্থিত

ক্যাপিটল ভবনে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
ক্যাপিটল ভবনে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতরে শপথ অনুষ্ঠানের আগে অতিথিরা ‘রোটান্ডায়’ সমবেত হচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন প্রেসিডেন্ট। বিল ক্লিনটন, জর্জ বুশ এবং বারাক ওবামা কক্ষে প্রবেশ করলে অন্যান্য অতিথিরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

প্রাক্তন ফার্স্ট লেডিদের মধ্যে শুধু মিশেল ওবামা অনুষ্ঠানে যোগ দেন নি।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি রোটাণ্ডায় তাদের আসন গ্রহণ করেছেন। ট্রাম্প অভিষেক অনুষ্ঠানের রীতি ভঙ্গ করে কয়েকজন বিদেশী নেতাকে তাঁর অভিষেকে আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সকল বিচারপতি উপস্থিত হয়েছেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG