অ্যাকসেসিবিলিটি লিংক

Trump Inauguration
Trump Inauguration

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন

২৩:০৮ ২০.১.২০২৫

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডনাল্ড ট্রাম্প।

ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় বেলা ১২টা বেজে ২ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়ার সময় তাঁর সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

তার আগে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্স শপথ নেন।

শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানা।

শপথ নেয়ার সময় তাঁর সাথে ছিলেন স্ত্রী ঊষা ভ্যান্স, যিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকন্ড লেডি।

২৩:২৫ ২০.১.২০২৫

ট্রাম্পঃ 'আমেরিকার স্বর্ণ যুগ শুরু হচ্ছে'

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর বলেছেন, দেশে এক “স্বর্ণ যুগ” শুরু হতে যাচ্ছে ।

“এখনি শুরু হচ্ছে আমেরিকার স্বর্ণ যুগ। আজকে থেকে আমাদের দেশ বিকশিত হবে এবং সারা বিশ্বে আবার সম্মানিত হবে,” তিনি তাঁর অভিষেক ভাষণে বলেন।

২৩:৪২ ২০.১.২০২৫

ট্রাম্পঃ 'দক্ষিণ সীমান্তে জরুরী অবস্থা ঘোষণা করা হবে'

শপথ গ্রহণের পর স্ত্রী মেলানিয়া এবং সন্তান ব্যারনের সাথে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
শপথ গ্রহণের পর স্ত্রী মেলানিয়া এবং সন্তান ব্যারনের সাথে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার শপথ গ্রহণ করার পর “লক্ষ লক্ষ” বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাঁর প্রচারণায় অবৈধ অভিবাসনের উপর জোড় দিয়েছিলেন।

“প্রথমে, আমি আমাদের দক্ষিণ সীমান্তে একটি জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করবো,” তিনি ক্যাপিটল ভবনের রোটাণ্ডায় অভিষেক ভাষণে বলেন।

“সকল বেআইনি প্রবেশপথ বন্ধ করা হবে, এবং আমরা লক্ষ লক্ষ অপরাধী বিদেশীকে যেখান থেকে তারা এসেছে সেখানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবো,” তিনি বলেন।

০০:০১ ২১.১.২০২৫

ট্রাম্পঃ 'শুধু দুটি লিঙ্গ, পুরুষ ও নারী, স্বীকৃতি পাবে'

President Donald Trump speaks after being sworn in during the inauguration of Donald Trump as the 47th president of the United States takes place inside the Capitol Rotunda of the U.S. Capitol building in Washington, D.C., Monday, January 20, 2025. It is
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্যাপিটল ভবনের রোটান্ডায় ভাষণ দিচ্ছেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার শপথ গ্রহণের পড় তাঁর অভিষেক ভাষণে বলেছেন, তাঁর প্রশাসনের নীতি অনুযায়ী শুধু দুটি লিঙ্গ স্বীকৃতি পাবে। এর ফলে কোন কোন ক্ষেত্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয়ার বর্তমান প্রথা বাতিল হবে।

“আমাদের জাতীয় এবং ব্যক্তিগত জীবনের সকল ক্ষেত্রে বর্ণ এবং লিঙ্গ বিষয় সামাজিকভাবে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করার সরকারী নীতি আমি বন্ধ করবো,” তিনি বলেন।

“আজ থেকে, যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক নীতি হবে যে, শুধু দুটি লিঙ্গ আছে, পুরুষ এবং নারী,” তিনি বলেন।

আরও লোড করুন

XS
SM
MD
LG