অ্যাকসেসিবিলিটি লিংক

বষ্টন ম্যারাথন বিষ্ফোরণের সন্দেহ ভাজন একজন নিহত


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের ম্যাসেচুসেট রাজ্যের হাজার হাজার পুলিশ, সোমবার বষ্টন ম্যারাথনে মারাত্মক বোমা বিষ্ফোরণের সন্দেহ ভাজন এক ব্যাক্তিকে খোঁজার জন্য তল্লাশী চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্দেহ ভাজন একজন পুলিশের গুলিতে নিহত হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে সন্দেহ ভাজন দুজন ভাই এবং এরা চেচেন বংশদ্ভুত।

কর্মকর্তারা বলছেন, সন্দেহ ভাজন একজনের মাথায় ছিল সাদা টুপি আর দ্বিতীয় জন যাকে এখনও গ্রেপ্তার করা যায়নি সে খুবই বিপোদজনক এবং তার কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র।

বষ্টন শহরে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে ফলে শহরের পরিস্থিতি অচল হয়ে পড়েছে।

পুলিশ ওয়াটারটাউন আবাসিক এলাকায় তলাশী চালাচ্ছে। ঐ এলাকা বষ্টন শহর থেকে ৮ কিলোমিটার দূরে।

ম্যাসেচুসেট রাজ্যের গভর্ণার ডেভাল প্যাট্রিক বলেন পরিস্থিতি খুবই গুরুতর এবং তিনি আরো বলেন জনগণ এই অবস্থাকে যেন গুরুত্বের সংগে গ্রহণ করে।
This item is part of
XS
SM
MD
LG