জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল এই প্রথম মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পূর্ণাঙ্গ অধিবেশন হলো। যেখানে যুক্তরাষ্ট্র সহ বেশ অনেকগুলো দেশ রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে এবং সেখানে যে এক ধরণের জাতিগোষ্ঠিকরণ বিশুদ্ধি অভিযান চলছে সে কথাও বলেছে। মিয়ানমার অবশ্য এই অভিযোগগুলো অস্বীকার করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই অধিবেশন নিয়ে ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে কথা বলেছেন ইলিনয় স্টেট ইউনাভার্সিটির গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের অধ্যাপক আলী রীয়াজ।