অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শুক্রবার এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত দু’জন প্রাণ হারিয়াছেন। নিহতদের মধ্যে শীর্ষস্থানীয় প্রাদেশিক এক সংসদ সদস্যও ছিলেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, রাজনীতিবিদ সাহ ওয়ালি হেমাত, ওয়াতাপুর শহরে হেঁটে যখন যানাজায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন তখনই আত্মঘাতী বোমারু তার কাছে গিয়ে জ্যাকেটে সেটে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। ঐ হামলায়স্থানীয় এক আলেমও প্রাণ হারিয়েছেন। তিনি সাহ ওয়ালি হেমাতের সংগে যাচ্ছিলেন।এখন পর্যন্ত ঐ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

পাকিস্তান সীমান্ত বরাবর যেসব প্রদেশ রয়েছে,কুনার তারই একটি। ঐ সব প্রদেশে তালিবান বিদ্রোহী এবং ইসলামিক ষ্টেট সন্ত্রাসীরা বেশ তৎপর।

This item is part of
XS
SM
MD
LG