অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান প্রতিনিধিদল ও তালিবানের মধ্যে কাতারে শান্তি আলোচনা হবে: সরকারী কর্মকর্তা

File Picture
File Picture

একজন আফগান কর্মকর্তা বলছেন, আফগান সরকারের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহাতে   তালিবানের সঙ্গে বৈঠকে বসবেন যাতে করে থমকে থাকা শান্তি আলোচনা আবার শুরু করা যায়। এই প্রতিনিধিদলে সে দেশের সমঝোতা পরিষদের প্রধান থাকবেন । তালিবানও তাদের শীর্ষ নেতাদের আলোচনা টেবিলে নিয়ে আসবে। সম্ভবত শুক্রবার এই বৈঠক হতে পারে।

এ দিকে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশের তরুণ প্রজন্মকে দেশত্যাগ করতে বারণ করেছেন কারণ ভবিষ্যত্ নিয়ে উদ্বেগের কারণে হাজার হাজার আফগান বিদেশে বসবাস শুরু করার চেষ্টা করছে। এ দিকে রাজধানী কাবুলে এক বিস্ফোরণে চার জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

তালিবান যোদ্ধারা এরই মধ্যে দেশের অনেকখানি অংশ নিজেদের দখলে নিয়ে এসেছে। যদিও তালিবানের নিয়ন্ত্রণে ঠিক কয়টি জেলা এখন আছে, সেই সঠিক সংখ্যাটি এখনও জানা যায়নি , এটা মনে করা হয় আফগানিস্তানের ৪২১ টি জেলার মধ্যে তারা এখন এক তৃতীয়াংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। কোন কোন জেলা ইরান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মতো কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সীমান্তের কাছে রয়েছে।(এপি)

This item is part of
XS
SM
MD
LG