অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আমেরিকান সহ ১৫ জন নিহত

আফগান কর্তৃপক্ষ বলেছে এক আত্মঘাতী বোমা আক্রমনকারী কাবুলে এক বিদেশী সামরিক কনভয়ের উপর হামলা চালায়। আক্রমণে অন্তত ১৫ জন নিহত হয় আহত হয় অন্যন্য ৪০জন। কয়েক মাসে আফগান রাজধানীতে এ ছিল সব চাইতে মারাত্মক আক্রমণ।

বৃহস্পতিবার সকালে শক্তিশালী বিস্ফোরণে ভবনগুলো কেপে উঠে এবং জানালাগুলো ভেঙ্গে যায়।

নেটো’র এক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যারা মারা গেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত দুই সৈনিক এবং চার জন অসামরিক কনট্রাকটর। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলেছেন সৈনিকরা ছিলেন আমেরিকান।

হেজবে ইসলামী বিদ্রোহী গ্রুপ ওই আক্রমণের দায় স্বীকার করেছে। তাদের মুখপাত্র বলেছে তাদের লক্ষ্যবস্তু ছিল আমেরিকান উপদেষ্টারা।
This item is part of
XS
SM
MD
LG