অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে তালিবান বিদ্রোহীর হাতে ৮ পুলিশ নিহত 

আফগানিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন এক সন্দেহভাজন তালিবান বিদ্রোহী অন্তত ৮ জন পুলিশকে হত্যা করেছে। ঐ সন্দেহভাজন মাত্র কয়েক দিন আগে আত্মসমর্পণ করে এবং নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়।

আফগানিস্তানের ফেরাব প্রদেশের এলমার শহরে নিরাপত্তা ঘাঁটিতে রাতে ঐ হত্যাকাণ্ড ঘটে। ঐ এলাকার পুলিশ মুখপাত্র কারিম ইয়োরশ ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, হত্যাকারী অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে ঘটনার একদিন আগে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। তিনি আরও জানিয়েছেন যে নিহতরা একই পরিবারের ছিলেন।

১৫ দিন আগে ঐ তালিবান স্থানীয় এক পুলিশ বাহিনীর কাছে আত্মসমর্পন করে।

This item is part of
XS
SM
MD
LG