অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্থানে মসজিদে বোমা হামলায় মৌলবি সামিউল্লাহ রায়হান নিহত

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের একটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজে যখন বহু মানুষ মসজিদে ছিলেন তখনই বোমা আক্রমণ ঘটে। সরকার পন্থী সুপরিচিত এক ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজধানীর এলাকাবাসীরা জানিয়েছেন, জুম্মার নামাজের ইমামতি করার সময় বোমা বিস্ফোরিত হয় এবং মৌলবি সামিউল্লাহ রায়হান নিহত হন। ঐ হামলায় অন্তত ১৬জন আহত হয়েছে। তাদের কারও কারও অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক।

তাৎক্ষণিক ভাবে ঐ আক্রমণের দায় দায়িত্ব কেউ স্বীকার করেনি।

This item is part of
XS
SM
MD
LG