বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৫দিন বাকী রয়েছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমবার থেকে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে গতকাল রবিবার মধ্যরাত থেকে সশস্ত্রবাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। ৩৮৯ উপজেলায় সেনাবাহিনী এবং ১৮ উপজেলায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। ৮৭ উপজেলায় থাকবে বিজিবি। সশস্ত্রবাহিনী আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরও ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন 'বাংলাদেশের নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থা'।
আমাদের সঙ্গে অতিথি হিসাবে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের চট্ট্রগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস, বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর, ঢাকা সংবাদদাতা শরীফ মুজিব এবং খুলনার স্থানীয় সাংবাদিক রাফিউল ইসলাম টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।