অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সাথে উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে উড়লো আমেরিকার বোমারু বিমান

Iযুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রকাশিত ছবিতে ইসরাইল বিমান বাহিনীর এফ-১৫ স্ট্রাইক ঈগল
বিমানের সঙ্গে মধ্য-প্রাচ্যের আকাশে উড্ডীনরত যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বি ওয়ান বি ল্যান্সার জঙ্গি বিমান, ৩০শে অক্টোবর, ২০২১, ছবি/জেরেট হ্যারিস/এপি
Iযুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রকাশিত ছবিতে ইসরাইল বিমান বাহিনীর এফ-১৫ স্ট্রাইক ঈগল বিমানের সঙ্গে মধ্য-প্রাচ্যের আকাশে উড্ডীনরত যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বি ওয়ান বি ল্যান্সার জঙ্গি বিমান, ৩০শে অক্টোবর, ২০২১, ছবি/জেরেট হ্যারিস/এপি

যুক্তরাষ্ট্র বিমান বাহিনী রবিবার জানায়,যে তারা তাদের মিত্র ইসরাইলের সঙ্গে মিলিতভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালীর ওপর দিয়ে একটি বি- ওয়ান বি কৌশলগত বোমারু বিমান উড়িয়েছে,যে সময় ইরানের সাথে বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তির অচলাবস্থার প্রেক্ষাপটে উত্তেজনা চলছে।

বি -ওয়ান বি ল্যান্সার বোমারু বিমানটি শনিবার পারস্য উপসাগরের সরু প্রবেশপথ, হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যায়, যে প্রণালীটি তেল ব্যবসার ২০% পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকেI এ ছাড়াও বোমারু বিমানটি লোহিত সাগরের সরু পথ, বাব এল মান্দেব এবং মিশরের সুয়েজ প্রণালীর মধ্যবর্তী এলাকার ওপর দিয়ে উড়ে যায়I

হরমুজ প্রণালীতে জাহাজ পরিবহনের ওপর হামলার জন্য সাম্প্রতিক বছরগুলিতে ইরানকে দোষারোপ করা হয়েছেI অন্যদিকে তেহরান ও ইসরাইলের মধ্যেকার চলমান ছায়াযুদ্ধের প্রেক্ষিতে লোহিত সাগরেও সংগঠিত হয়েছে নানা ধরণের হামলাI ঐ ইসলামী প্রজাতন্ত্র হামলায় সংশ্লিষ্ট থাকার কথা অস্বীকার করলেও, তারা তাদের পরমাণু কার্যক্রমের ওপর কতিপয় হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেI

বাহরাইন, মিশর,ইসরাইল ও সৌদি আরবের জঙ্গি বিমানও বোমারু বিমানটির পাশাপাশি উড়ে যায়I

ইরানের মাধ্যম তাৎক্ষণিকভাবে এই উড়ানের সত্যতা স্বীকার করে নিI নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয় নিI

ট্রাম্প প্রশাসন, ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ (B-52) বোমারু বিমান উড়ানের ধারাবাহিকতার পর, এই বোমারু বিমানটি উড়ানো হলোI সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন, যে চুক্তির আওতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবার বিনিময়ে, তেহরান কঠোরভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হয়েছিলI

সেই থেকে ইরান চুক্তির অন্তর্গত সব ধরণের শর্ত পরিত্যাগ করেছে, কঠোরভাবে তাদের কার্যক্রমের ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরদারি ক্ষমতা হ্রাস করেছেI ইরান, তাদের কার্যক্রম শান্তিপূর্ণ ব্যবহারের জন্য নেয়ার কথা দাবি করলেও, যুক্তরাষ্ট্র, গোয়েন্দা সংস্থা,পশ্চিমি পর্যবেক্ষক ও অন্যান্যরা জানান ২০০৩ সালের শেষ ভাগ থেকে তেহরানের সামরিক পরমাণু অস্ত্র কর্মসূচি রয়েছেI

(এপি)

XS
SM
MD
LG