অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে আরব পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠক করছেন

আরব লীগের বৈঠক।
আরব লীগের বৈঠক।

লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফিকে বিদ্রোহীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্যে চাপ প্রয়োগ করতে লিবিয়ার উপর সম্ভাব্য বিমান উড়ান নিষিদ্ধ এলাকা ঘোষণার ব্যাপারে আলাপ আলোচনার লক্ষ্যে আজ মিশরে আরব পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠক করছেন।

আরব লীগের শীর্ষ কর্মকতারা বলছেন যে ত্রিপোলির প্রতিনিধিদের এই বৈঠক থেকে বাদ দেওয়া হবে।

এ দিকে প্রেসিডেনট বারাক ওবামা শুক্রবার বলেন যে গাদ্দাফি যে বিরোধীদের ওপর অভিযান চালাচেছন, তার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে তিনি কোন ধরণের বিকল্পই বাদ দেন নি। মি ওবামা বলেন আমরা ক্রমশই তার বাধন দৃঢ় করছি। তিনি আন্তর্জাতিক ভাবে আরও একাকী হয়ে পড়ছেন অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞার মাধ্যমে।

This item is part of
XS
SM
MD
LG