অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষা সম্পর্কে বললেন অধ্যাপক আরিফা রহমান

মিসেস আরিফা রহমান
অধ্যাপক আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
মিসেস আরিফা রহমান অধ্যাপক আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক আরিফা রহমান , Teachers of English to Speakers of Other Languages , সংক্ষেপে টিসলের ৪৬তম বার্ষিক সম্মেলনে সম্প্রতি যোগ দিয়েছিলেন । সেই সম্মেলনে তিনি ভাষা শিক্ষায় কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বড় ক্লাসগুলিতে প্রয়ো্গ করা সম্ভব কি না সে বিষয়ে তাঁর গবেষণামুলক নিবন্ধ ও পাঠ করেন। টিসল সম্মেলন এবং বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে ড আরিফা রহমান কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে।

তিনি বলেন যে বড় ক্লাসের ধারণাটি আসলে আপেক্ষিক । তবে বড় আকারের ক্লাসে কমিউনেকেটিভ পদ্ধতিতে ভাষা শিক্ষা দেওয়া একটু সমস্যাসঙ্কুল হলেও , গ্রুপে ভাগ করে , ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টার-অ্যাক্টিভ প্রক্রিয়ায় ভাষা শিক্ষা প্রদান সম্ভব। ড আরিফা রহমান বলেন যে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রচলিত মুখস্থ বিদ্যার বাইরে আসতে হবে , এমন পরিবেশ সৃষ্টি করা উচিৎ যেটি বাস্তব সম্মত। তারই সঙ্গে সামঞ্জস্যপুর্ণ হতে হবে পরীক্ষা পদ্ধতিও।

অধ্যাপক আরিফা রহমান , এই সাক্ষাৎকারে , তাঁর একটি গবেষণার প্রসঙ্গ টেনে বলেন যে গ্রামে ভাষা শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তবে এ সব ক্ষেত্রে পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপুর্ণ শিক্ষা প্রদান ভাষা শিক্ষাকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে পারে।

XS
SM
MD
LG