অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি সৈন্য এবং বিক্ষোভকারীদের সঙ্গে এক সংঘর্ষে ১০ জন নিহত

ইসরাইলি সৈন্য এবং বিক্ষোভকারীদের সঙ্গে এক সংঘর্ষে ১০ জন নিহত
ইসরাইলি সৈন্য এবং বিক্ষোভকারীদের সঙ্গে এক সংঘর্ষে ১০ জন নিহত

ইসরাইলের তিনটি সীমান্ত বরাবর ফিলিস্তিনি প্রতিবাদ আজ সহিংস রূপ নেয় এবং এতে দশ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শি এবং লেবাননের সুত্র মতে , ইসলাইলী সৈন্যরা , লেবানন থেকে সীমান্ত পেরিয়ে বিক্ষোভকারীদের ইসরাইলে প্রবেশ রোধ করতে গুলি চালালে কমপক্ষে ৫ জন নিহত এবং ৫০ জনের ও বেশি লোক আহত হয়েছে।

সিরিয়ায় ও ফিলিস্তিনি বিক্ষোভকারীরা , ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সীমান্তের বেড়া পেরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। একজন সিরিয়ান কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ইসরাইলি সৈন্যরা গুলি চালালে চার জন নিহত এবং কমপক্ষে ৪৫ জন জখম হয়।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মি ও কর্মকর্তারা বলছেন যে হামাস শাসিত গাজা ভুখন্ডের সীমান্ত জুড়েও সংঘর্ষ হয়েছে এবং তাতে একজন নিহত ও কম পক্ষে ৬০ জন আহত হয়েছে।

চিকিৎসাসুত্রগুলো বলছে জেরুজালেমের বাইরে পাথর নিক্ষেপ করছিল এমন বিক্ষোভকারীদের ছত্রভংগ করতে সৈনরা কাদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে ১০০ জনের ও বেশি লোক আহত হয়।

ফিলিস্তিনিরা নাকবা বা দূর্যোগ দিবস পালন করছে । এই দিনটিতেই ১৯৪৮ সালে ফিলিস্তিনি পরিবারদের উৎখাত করে , ইসরাইলের গোড়া পত্তন করা হয়। সিরিয়ার বিক্ষোভকারীদের ওপর এই গুলি চালানোকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন।

This item is part of
XS
SM
MD
LG