অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে একটি বাসে বিস্ফোরণে ছ জন নিহত

পাকিস্তানে পুববর্তী আক্রমণে আহত একজনকে হাসপাতালে নেওয়ার জন্যে গাড়িতে তোলা হচ্ছে।
পাকিস্তানে পুববর্তী আক্রমণে আহত একজনকে হাসপাতালে নেওয়ার জন্যে গাড়িতে তোলা হচ্ছে।

পাকিস্তানের পুর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন যে পাঞ্জাব প্রদেশের গ্যারিসান শহর খারিয়ানর কাছাকাছি বাসে এক বিস্ফোরণে কমপক্ষে ছ জন নিহত এবং আরো কুড়ি জন আহত হয়েছেন। বিস্ফারণের সময়ে ঐ বাসে পঞ্চাশ জন যাত্রী ছিলেন।

এই আক্রমণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি।

এই বিস্ফোরণের ঠিক একদিন আগে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আরেকটি আক্রমণে অন্তত ৬০ জন নিহত এবং ১২০ জনের ও বেশি লোক আহত হন।

পাকিস্তানি তালিবান ঐ হামলার দায় স্বীকার করেছে এবং আল ক্বায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার প্রতিশোধ হিসেবে আরও পাল্টা আক্রমন চালানোর সঙ্কল্প প্রকাশ করেছে।

This item is part of
XS
SM
MD
LG