অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে আত্মঘাতী বোমাবাজের হামলঅয় ৯৬ জন সৈন্য নিহত

ইয়েমেনের কর্মকর্তারা বলছেন যে একজন আত্মঘাতী বোমাবাজ রাজধানী সানায় সামরিক কুচকাওয়াজের মহড়ায় হামলা চালিয়ে কমপক্ষে ৯৬ জন সৈন্যকে হত্যা করেছে এবং শ দুয়েক আহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন সামরিক ঊর্দি পরা এই বোমাবাজটি এই বিস্ফোরণ ঘটায়্। ঐ মহড়ায় ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন তবে তিনি অক্ষত রয়েছেন।

কোন গোষ্ঠিই এই হামলার দায় স্বীকার করেনি কিন্তু আল ক্বায়দা জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত , ইয়েমেন সরকারের সাম্প্রতিক আক্রমণের সঙ্গে এই ঘটনার মিল আছে। গত বছর তদনীন্তন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহি সালেহর বিরুদ্ধে গণ অভূত্থানের সময়ে , আল ক্বা্য়দা সে দেশের দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করে নেয়।

মি সালেহর উত্তরাধিকারী ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর সন্ত্রাসীচক্রের স্থানীয় সহযোগী , আল ক্বায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলার ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে লড়াই করার সঙ্কল্প প্রকাশ করেছেন ।

This item is part of
XS
SM
MD
LG