অ্যাকসেসিবিলিটি লিংক

যৌন আক্রমণের অভিযোগে আই এম এফ প্রধানের জামিন নামঞ্জুর

নিউ ইয়র্কের থানায় আই এম এফ প্রধান ডমিনিক স্ট্রস কান ।
নিউ ইয়র্কের থানায় আই এম এফ প্রধান ডমিনিক স্ট্রস কান ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংক্ষেপে আই এম এফ এর প্রধানকে যৌন আক্রমণের অভিযোগে নিউ ইয়র্ক সিটির একটি আদালতে আজ হাজির করা হয় । তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন হোটেলের একজন পরিচারিকা । আদালত তার জামিন নামঞ্জুর করেছে।

কর্তৃপক্ষ বলছে ডমিনিক স্ট্র্রস কান , যাকে আগামী ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনের একজন শীর্ষ প্রার্থি বলে মনে করা হয় তার বিরুদ্ধে যৌন আক্রমণ , ধর্ষণের চেষ্টা এবং বে আইনী ভাবে আটক রাখার বিষয়ে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার পচিশ বছরের জন্যে কারাদন্ড হয়ে যেতে পারে।

স্ট্রস কানের একজন কৌসুলি বলছেন যে তিনি নিজেকে নির্দোষ দাবি করবেন এবং তিনি ফরেনসিক পরীক্ষা দিতেও রাজি আছেন। পুলিশ তাঁর বিরুদ্ধে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে।

আই এম এফ বলছে যে তাদের প্রতিষ্ঠান সম্পুর্ণ ভাবে কার্যকর থাকছে । তারা বলছে যে এই গ্রেপ্তারের ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। হবে। সোমবারই একজন ফরাসি লেখিকা ট্রিসটেন বেনন বলেছেন যে ২০০২ সালে তাকে ও যৌন আক্রমণের শিকার করার জন্যে তিনি অভিযোগ দায়ের করার কথা ভাবছেন।

This item is part of
XS
SM
MD
LG