অ্যাকসেসিবিলিটি লিংক

মায়াবতীঃ আইন বিভাগের গাফিলতি বরদাস্ত করা হবে না

India map
India map

India map
India map

ভারতের উত্তরাঞ্চলবর্তী একটি রাজ্যের নেতা বেশ কয়েকটি বলাত্কারের ঘটনায় কঠোর ব্যবস্থা নেবার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন। উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াবতী বলেছেন পুলিশ বিভাগ ও বিচার বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিদের নিয়ে তিনি বৈঠক করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষে ।আইন বিভাগের কোননোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে তিনি হূঁশিয়ারী ব্যক্ত করেছেন।

সম্প্রতি উত্তর প্রদেশে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে এক মহিলাকে দলবদ্ধ হয়ে ধর্ষন করা হয়েছে এবং জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তাঁকে। আরেক ঘটনায় একটি মেয়ে চোখ অন্ধ করে ফেলা হয়, মেয়েটি যখন আক্রান্ত হবার পর আক্রমনকারিদেরকে বাধা দিচ্ছিলো ।কোনো কোনো ঘটনায় স্থানীয় পুলিশ অভিযোগ পাবার পরেও হামলাকারী বা হামলাকারিদের বিরূদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ শোনা যায়।

This item is part of
XS
SM
MD
LG