অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ দাভিদ বিসবালের রাজকন্যা - “মি প্রিন্সেসা”

আজকের বিশ্ব সঙ্গীতঃ দাভিদ বিসবালের রাজকন্যা - “মি প্রিন্সেসা”
আজকের বিশ্ব সঙ্গীতঃ দাভিদ বিসবালের রাজকন্যা - “মি প্রিন্সেসা”

কোন অলৌকিক ঘটনা ঘটলে তুমি আমাকে ভালোবাসবে? আকাশ থেকে কোন তারা মাটিতে পরলে আমি তোমাকে রাজী করাতে পারবো? আমি এই গোধূলি থেকে বেরিয়ে আসতে চাই। সবাই বলে, বড় হলে কাঁদতে নেই, তাই আমি আমার ছেলেবেলাই ফিরে গিয়েছি।

আমি তোমাকে গয়না দিয়ে সাজাতে পারবোনা। কোনো টাকাও নেই আমার। শুধু দিতে পারবো হৃদয়ভরা ভালোবাসা। তুমি কি জানো যে তুমিই আমার স্বপ্নের রাজকন্যা? কত যুদ্ধ পার করে এসেছি শুধু তোমার জন্য...

মি প্রিন্সেসা, মাই প্রিন্সেস, আমার রাজকন্যা...

আজকের বিশ্ব সঙ্গীতঃ দাভিদ বিসবালের রাজকন্যা - “মি প্রিন্সেসা”
আজকের বিশ্ব সঙ্গীতঃ দাভিদ বিসবালের রাজকন্যা - “মি প্রিন্সেসা”

তাঁর স্পপ্নের রাজকন্যার জন্যই এই গান গেয়েছেন স্পেইনের দাভি্দ বিসবাল। তিনি স্প্যানিশ এবং ইংরেজী, দুই ভাষায়ই গেয়ে থাকেন, তাই তাঁকে স্পেইন এবং যুক্তরাষ্ট্র, দুই দেশের মানুষই ভালোবাসে। তাঁর চারটি এয়্যল্বাম বাজারে এসেছে এবং সবগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। তিনি তিনবার সারা বিশ্বে ঘুড়ে তিনশর বেশি কনসার্ট করেছেন।

This item is part of
XS
SM
MD
LG