অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্ত রাষ্ট্রে অনুষ্ঠানে আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে

যুক্ত রাষ্ট্রে অনুষ্ঠানে আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে
যুক্ত রাষ্ট্রে অনুষ্ঠানে আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে

আমেরিকানরা আজ সোমবার ৪ঠা জুলাই , স্বাধীনতা দিবস পালন করছ্নে। ১৭৭৬ সালের এই দিনটিতে দেশটির প্রতিষ্ঠাতারা , ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করেন।

এই দিনটি উদযাপনর উপলক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকরা , কুচকাওয়াজে অংশ নেন , বনভোজনের আয়োজন করেন, বল গেইমস খেলেন এবং সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেন। এই দিনের সাজসজ্জায় আমেরিকার জাতীয় পতাকার রং , লাল , সাদা ও নীলের সমাহার ঘটে।

সোমবার রাতের আকাশ আতসবাজিতে আলোকিত হবে । ছোট ছোট শহর ছাড়াও রাজধানী ওয়াশিঙটন ডিসি , নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ায় এই আতশবাজি রঙ্গের ও উষ্ণতার ফোয়ারা বইয়ে দেবে।

আজ যুক্তরাস্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বাড়ি মাউন্ট ওযার্নানে ১০০ জন নতুন ব্যক্তিকে নাগরিকত্বের শপথ বাক্য পার্ঠ করানো হবে।

This item is part of
XS
SM
MD
LG