অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতালে সংঘর্ষ

বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতালে সংঘর্ষ
বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতালে সংঘর্ষ

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং সরকার সমর্থকদের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ২৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো এবং রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিলো।

বিএনপি বলছে, তাদের পাঁচশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দলের আট শতাধিক মানুষ আহত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG