২০০৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনাখুনি বেড়ে গেছে। প্রতিদিনই একটা না একটা মৃত্যুর খবর।
কিন্তু ভারত, পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষে ঠিক কতোজন মারা গেছেন তার সঠিক সর্বজনগ্রাহ্য কোনো সংখ্যা মেলে না।
মাওবাদিদের তরফে কতজন মারা গেছে, তা বোঝা কঠিন। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিভিন্ন সংখ্যা আছে। কিন্তু কারো তথ্যের সাথে অন্যদের তথ্য মেলেনা।