বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে (সাবেক শেরাটন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাজেট প্রস্তাব তুলে ধরেন। ওই প্রস্তাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেন।
গত বছর বাজেটের আগে এ ধরনের বাজেট প্রস্তাব দেওয়ার রীতি চালু করে বিএনপি। তবে গত বছর প্রস্তাব দেওয়া হয়েছিল বাজেট ঘোষণার তিন দিন আগে। প্রস্তাব ঘোষণার অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার এক দিন আগে এই প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।