অ্যাকসেসিবিলিটি লিংক

বিক্ষোভকারীদের উপর সিরিয়ার সামরিক অভিযানে আরও লোক নিহত

বিক্ষোভকারীদের উপর সিরিয়ার সামরিক অভিযানে আরও লোক নিহত
বিক্ষোভকারীদের উপর সিরিয়ার সামরিক অভিযানে আরও লোক নিহত

সিরিয়ায় সরকার যখন , সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংস আক্রমণ অবাহত রেখেছে , তখন সেখান থেকে আরও মৃত্যুর খবর আসছে।

সিরিয়ার মধ্যাঞ্চলের হমস শহরে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানে আজ রোববার কম করে হলেও তিন জন প্রাণ হারিয়েছেন। আজ পর পর পঞ্চম দিনের মতো, সরকার বিরোধী সক্রিয় কর্মিদের ভাষায় ঐ শহরের বিরুদ্ধে সামরিক অভিযান চলছে। শহরটিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সাত মাসব্যাপী উত্থানের কেন্দ্র স্থল বলে মনে করা হয়।

সাম্প্রতিক সপ্তাগুলোতে যে বহু লোক হমস এ প্রাণ হারিয়েছে আজ রোববারের হত্যাকান্ড সেই সংখ্যা আরো বাড়িয়ে তুললো। ঈদের প্রথম দিনেই এই ঘটনাটি ঘটলো এবং এর মাত্র কয়েকদিন আগেই আসাদ সরকার আরব লীগের শান্তি প্রস্তাব সই করেন যাতে সরকার এই অভুত্থানের বিরুদ্ধে সহিংস অভিযান বন্ধ করতে সম্মত হয়।

আরব লীগের প্রধান নাবিল আরাবী এই সহিংসতার নিন্দে করেছেন এবং সে দেশের এবং সেই অঞ্চলে মারাত্মক পরিণতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG