যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের গভর্নর থিওডর কুলংগস্কি বাংলাদেশ সফর করছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, বৈঠকে রাজ্য অংশীদারিত্ব কর্মসূচির আওতায় বাংলাদেশ ও অরিগন রাজ্যের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সঙ্গে ৬২টি দেশের সামরিক সহযোগিতা রয়েছে।
এছাড়া বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন, নতুন শিক্ষানীতি, খাদ্য নিরাপত্তা, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি এবং আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে আলোচনা গুরুত্ব লাভ করে।