অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় আক্রমণ উদ্ভট ঘটনা : পোপ বেনেডিক্ট

নাইজেরিয়ায় আক্রমণ উদ্ভট ঘটনা : পোপ বেনেডিক্ট
নাইজেরিয়ায় আক্রমণ উদ্ভট ঘটনা : পোপ বেনেডিক্ট

নাইজেরিয়ায় বড়দিনের সময়ে উপর্যুপরি বোমা হামলাকে পোপ বেনেডিক্ট উদ্ভট বলে অভিহিত করেছেন । সেখানে একটি আক্রমণে রোমান ক্যাথলিকদের গীর্জায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

সেইন্ট পিটার্স স্কোয়ার অভিমুখি তাঁর জানালা থেকে পোপ বলেন যে তিনি গভীর দুঃখের সঙ্গে ঐ হামলার কথা জেনেছেন এবং তিনি নিহতদরে জন্যে প্রার্থনা করতে জনগণকে আহ্বান জানান। সব কটি আক্রমণ মিলিয়ে সেখানে ৩৯ জন নিহত হয়।

চরমপন্থি মুসলিম গোষ্ঠি বোকো হারাম , আপাত দৃষ্টিতে এই সমন্বতি আক্রমণের দায় স্বীকার করেছে। এই নিয়ে পর পর দ্বিতীয় বছর ঐ গোষ্ঠিটি বড় দিনের সময়ে প্রার্থনার স্থান বেছে নিয়েছে।

আবুজার কাছে একটি ক্যাথলিক চার্চের ওপর এই বোমা হামলাকে আন্তর্জাতিক ভাবে নিন্দে জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG