অ্যাকসেসিবিলিটি লিংক

আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ার সংকটপূর্ন শহরগুলো পরিদর্শন করছেন

আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ার সংকটপূর্ন শহরগুলো পরিদর্শন করছেন
আরব লিগের পর্যবেক্ষকরা সিরিয়ার সংকটপূর্ন শহরগুলো পরিদর্শন করছেন

আরব লিগের পর্যবেক্ষকরা বুধবার সিরিয়ার তিনটি শহর পরিদর্শন করছেন। ওদিকে সিরিয়ার সরকার শত শত বন্দীর মুক্তির কথা ঘোষণা করেছে।

হোম্স অঞ্চল পরিদর্শন করার একদিন পর মিশনের নেতা সুদানের জেনারেল মোহাম্মেদ দাবি বলেন পর্যবেক্ষকরা হামা, ইদলিব এবং দারা সফর করার পরিকল্পনা করেছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অব্যাহত দমন অভিযানের বিরুদ্ধে ওই অ্ঞ্চলে প্রতিবাদ বিক্ষোভ চলছে।

দাবি বলেন মঙ্গলবার হোম্স সফরের সময় তারা ভীতিজনক কিছু দেখেননি। তিনি বলেন শহরটি শান্ত ছিল এবং কোন সংঘর্ষ ছিল না।

This item is part of
XS
SM
MD
LG